1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভোলায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) তাদের ভেলুমিয়া শাখায় এই ক্যাম্পের আয়োজন করে।

মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ার হোসেন চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বক্কর, এরিয়া ইনচার্জ শিল্পী পাল, টেকনিক্যাল অফিসার মো. মাসুম বিল্লাহ, টেকনিক্যাল অফিসার মো. মিঠুন মণ্ডল, প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ, সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এমএসআই জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

ক্যাম্পে ৪৭ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ১০ জনকে ওষুধ সহায়তা প্রদান করা হয়।

জিজেইউএস জানায়, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া এ উদ্যোগ মানসিক রোগ সম্পর্কিত কুসংস্কার দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট