1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

তজুমদ্দিনে বিষাক্ত সাপে কাটায় কৃষকের মৃত্যু, এলাকায় শোক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে অজিউল্লাহ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পুকুরে মাছ ধরার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অজিউল্লাহ শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড শিবপুর গ্রামের হাবিবুল্লা বাড়ির মৃত আলী মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, সাপে কামড়ানোর পর স্বজনরা তাকে প্রথমে তজুমদ্দিন উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে ভোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন, কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীর চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই জটিলতা এড়াতে রোগীকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট