1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

বাউফলে ছাগলের কাঠাল খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ একই পরিবারের তিনজন আহত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে ছাগলের কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—খোরশেদ খান (৫৫), তাঁর স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান, মোর্শেদা বেগমের হাত ভেঙে গেছে; উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। খোরশেদ খানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং রায়হানের মাথায় আঘাত লেগেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী মর্জিনা বেগমের সঙ্গে মোর্শেদা বেগমের ছাগল কাঠাল গাছ খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মর্জিনার স্বামী সবুজ হাওলাদার ও ছেলে সজিব হাওলাদার ধারালো অস্ত্র নিয়ে খোরশেদ পরিবারের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সজিবের মা মর্জিনা বেগম অবশ্য দাবি করেন, “তাদের ছাগল আমাদের লাগানো গাছ নষ্ট করেছে। এ নিয়ে কথা বলতেই তারা গালাগালি ও হুমকি দেয়। নিজেদের আঘাত নিজেরাই করেছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট