1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

উপকূলে জলবায়ু ন্যায় রূপান্তরের ডাক পটুয়াখালীতে জারি গানে পরিবেশ আন্দোলন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

গ্লোবাল উইক অব ক্লাইমেট অ্যাকশন উপলক্ষে উপকূলীয় জেলা পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন “প্রকৃতির ডাক: জারি গানে ন্যায় রূপান্তর”। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জারি গানের মাধ্যমে জলবায়ু সংকট ও উপকূলীয় দুর্দশার চিত্র ফুটিয়ে তোলা হয়।

কর্মসূচির আয়োজন করে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, সহযোগিতায় ছিল গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন।

জারি গানের কথায় উঠে আসে লবণাক্ত পানির যন্ত্রণা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা এবং নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তা। আয়োজকরা জানান, লোকজ সংস্কৃতির মাধ্যমে জটিল ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম এবং গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ফাউন্ডার ও ডিরেক্টর খাইরুল ইসলাম মুন্না,ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর এডমিন তাসিব আলম তুয়ান প্রমুখ ।

খাইরুল ইসলাম মুন্না বলেন,“উপকূলীয় মানুষের টিকে থাকার জন্য ফসিল ফুয়েল নির্ভর শক্তির পরিবর্তে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর জরুরি। তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে, যাতে উপকূল থেকে জাতীয় পর্যায়ে জলবায়ু ন্যায়ের দাবি আরও জোরদার হয়।”

আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, উপকূলের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ফসিল ফুয়েল পরিহার করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো জরুরি। তরুণ সমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট