1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বোরহানউদ্দিনে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় আর এম টিপি প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মশালায় স্থানীয় কৃষক-উদ্যোক্তাদের আধুনিক চাষ কৌশল, বালাই ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ শেখানো হয়।

রানিগঞ্জ বাজার এলাকায় আয়োজিত প্রশিক্ষণে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল ও জিজেইউএস-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. মুরাদ হোসেন চৌধুরী মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। তারা জানান, দেশে পেঁয়াজের চাহিদা বছরে প্রায় ৩০ লাখ টন; অধিকাংশই শীতকালে উৎপন্ন হয়। গ্রীষ্মে চাষ বাড়াতে পারলে আমদানি খরচ কমবে ও কৃষকের আয় বাড়বে।

প্রশিক্ষণার্থীদের মানসম্মত বীজ নির্বাচন, সেচ ব্যবস্থাপনা, সূর্যালোকের সদ্ব্যবহার, সুষম সার প্রয়োগ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে রোগ-পোকা দমন শেখানো হয়। জিজেইউএস-এর এসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. নাজিমুদ্দিন শান্ত জানান, ২৫ জন কৃষককে নিয়ে পাইলটিং করা হবে; সাফল্য এলে আগামী মৌসুমে আরও ২০০ কৃষক যুক্ত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল বলেন, “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে হাই-ব্রিড জাতের (বারি-১, বারি-৪) বীজ ব্যবহার ও স্প্রিঙ্কলার সেচে ১ বিঘায় ১.৮-২ টন ফলন পাওয়া যায়। বাজার মূল্য ৪০-৪৫ টাকা কেজি ধরে অতিরিক্ত আয় ৩০-৩৫ হাজার টকা সম্ভব।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে উচ্চফলনশীল বীজ, সার ও কীটনাশক সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট