1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ইন্দুরকানীতে ভিজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার হোগলাবুনিয়া গ্রামে গোসল শেষে ভিজা শরীরে মোবাইল চার্জারে হাত দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ শিকদার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ হোগলাবুনিয়া কারামতিয়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদ গোসল সেরে এসে ভিজা অবস্থায় মোবাইল চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সোহাগ শিকদার বলেন, “বাথরুম থেকে এসে সে চার্জার লাইনে হাত দেয়। আমরা শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বিছানায় পড়ে আছে। কোনো সাড়া পাচ্ছিল না।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণায় চার্জারের অপরিষ্কার প্লাগ ও ভিজা হাতের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে শিশুটি। “আমরা গ্রামে গিয়ে মাইকিং করে সতর্ক করছি—ভিজা অবস্থায় বিদ্যুতের সুইচ, সকেট বা চার্জার স্পর্শ না করতে,” তিনি যোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট