1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পাথরঘাটার হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি সুমন শীল গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 বরগুনার পাথরঘাটা থানার হত্যা চেষ্টা, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনের মামলার পলাতক আসামি সুমন শীলকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বরিশালের উজিরপুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৮ ব্যাটালিয়ন সদর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে বরিশালগামী সুরভী (এসি) যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সুমন শীলকে আটক করা হয়। তিনি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সত্যরঞ্জন শীলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটার সি অ্যান্ড বি বাজারের পাশে আসামিরা দেশীয় অস্ত্র ও অবৈধ বিস্ফোরক নিয়ে ওঁৎ পেতে থাকে। তারা একটি গাড়ি আড়াআড়ি দাঁড় করিয়ে পথরোধ করে এবং মামলার সাক্ষীদের উপর হামলা চালায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। একই সঙ্গে হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি ভাঙচুর করে ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর বাদী মোহাম্মদ সোলায়মান আদালতে মামলা দায়ের করেন। মামলাটি পাথরঘাটা থানায় নথিভুক্ত হয় (মামলা নং-৪, তারিখ ০৪/১০/২০২৪)। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং দ্রুত বিচার আইন যুক্ত করা হয়।

গ্রেপ্তার সুমন শীলকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট