1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দশমিনায় পুকুরে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে তাসমিয়া (৭) নামের প্রথম শ্রেণির এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসমিয়া দশমিনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দজাফর গ্রামের বশির হাওলাদারের মেয়ে এবং দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, বশির হাওলাদার দম্পতি চরহোসনাবাদ গ্রামে ভাড়া বাসায় থাকেন। সোমবার দুপুরে খাবার শেষে উঠানে খেলছিল তাসমিয়া। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরিবারের স্বজনেরা জানিয়েছেন, মরদেহ চরহোসনাবাদের ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ি সৈয়দজাফরে নিয়ে যাওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

সৈয়দজাফর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিকদার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট