1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 দণ্ডপ্রাপ্ত পলাতক ডাকাত সর্দার রুম্মান ঢাকায় গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 বরগুনার বামনা থানার ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার রুম্মানকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।


র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর যৌথ অভিযানে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সিদ্ধী বটতলা এলাকা থেকে মো. রুম্মান (২৮), পিতা সাহেব আলী, সাং-ঢুষখালী, থানা বামনা, জেলা বরগুনাকে গ্রেপ্তার করা হয়।

রুম্মান বরগুনার বামনা থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। মামলার বাদী কাঠ ব্যবসায়ী মো. মিরাজ (৪০), পিতা আব্দুল খালেক। তিনি জানান, গত ২৪ মে রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত দেড়টার দিকে ৮-১০ জন ডাকাত তাদের বাড়িতে ঢুকে পড়ে।

ডাকাতরা অস্ত্রের মুখে মিরাজকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতিতে মোট ১ লাখ ১ হাজার ৩৫০ টাকার মালামাল খোয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরদিন (২৫ মে) বামনা থানায় মামলা (নম্বর-৮/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) দায়ের হয়।

গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট