1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 বোরহানউদ্দিনে জমি ও দোকানপাট দখলের অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজারে নির্মাণাধীন দোকানঘর দখলের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় ইসমাইল গংরা—এমন অভিযোগ তুলেছেন ওই এলাকার মোস্তফা মৌলভী।


মোস্তফা মৌলভীর দাবি, তিনি ৩৫ বছর ধরে এসএ দাগ নং-২৫১ ও বিএস দাগ নং-২৮৯ এর মোট ৮ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ জমি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। উক্ত জমিতেই তিনি সম্প্রতি দোকানপাট নির্মাণ শুরু করেছেন।

২০১৭ সালের শালিশনামায় দেখা যায়, খবির উদ্দিন নামের এক ব্যক্তি মৃত্যুর আগে ৫০.৪৬ শতাংশ জমির মালিক ছিলেন। তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি থেকে সিডু মিয়ার কাছে ২০ শতাংশ ও ইয়াকুব আলী মাল গংদের কাছে ৩২ শতাংশ বিক্রি করা হয়। এতে হিসাব অনুযায়ী ১.৫৪ শতাংশ জমি অতিরিক্ত বিক্রি হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রেতারা জমি নিজেদের নামে রেকর্ড না করায় মূলদাতা তার নামীয় রেকর্ডভুক্ত জমি পুনরায় অন্যদের কাছে বিক্রি করেন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে দ্বিতীয় ক্রেতা ইসমাইল গংরা উক্ত জমির দাবি করে বর্তমানে মোস্তফা মৌলভীর নির্মাণাধীন দোকানপাট দখলের চেষ্টা চালাচ্ছেন।

নির্মাণকাজের ঠিকাদার সাজী বাড়ির হোসেন সাজী জানান, তিনি মোস্তফা মৌলভীর কাছ থেকে দোকানঘর নির্মাণের দায়িত্ব পেয়েছেন। দেউলা ৩নং ওয়ার্ডের মনির চৌকিদারও জানান, মিলন চেয়ারম্যানের ব্রিকফিল্ড থেকে ইট এনে তিনি দোকান নির্মাণকাজে সহায়তা করেছেন।

এ বিষয়ে উপজেলা সেটেল্টমেন্ট অফিসার অহিদু উজ্জামান রতন বলেন, “ওই জমিতে দোকানপাট নির্মাণের কাজ মোস্তফা মিয়া করেছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট