1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে জরিমানা-কারাদণ্ড, ২ ড্রেজার ও বলগেট জব্দ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় দুটি ড্রেজার মেশিন ও একটি বলগেট জব্দ করা হয়।


রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর অংশে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস।

অভিযানে হাতেনাতে আটক তিনজন হলেন—

  • মো. টিপু (৪০), পিতা: আ. কাদের মিয়া

  • মো. মনির (২৫), পিতা: মো. নাসির মোল্লা

  • মো. ফয়সাল (২৮), পিতা: হালিম গাজী

ভ্রাম্যমাণ আদালত মো. টিপু ও মো. মনিরকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই অপরাধে মো. ফয়সালকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া আটককৃতরা ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন থেকে বিরত থাকার মুচলেকা দিয়েছেন।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার দল এবং নৌ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস বলেন, “বালু মাফিয়াদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট