1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বাউফলে সুপারি চুরির অপবাদে কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন, লজ্জায় বিষপান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অভিযোগে নবম শ্রেণির ছাত্র রোমানকে (১৪) গাছে শিকলে বেঁধে নির্যাতনের পর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হলে লজ্জা ও অভিমানে কৃষি কাজে ব্যবহৃত বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে সে।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। রোমান স্থানীয় কৃষক আব্দুল গণির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার জানায়, দুপুরে হাওলাদার বাড়ির মোহাম্মদ ছালামের সঙ্গে সুপারি সংগ্রহ করতে গাছে ওঠে রোমান। ফেরার পথে স্থানীয় এক ব্যক্তির গাছ থেকে সুপারি সংগ্রহের চেষ্টা করলে সজিব, বাবু ও আমিন নামে তিনজন তাকে ধরে ফেলে। পরে গাছের সঙ্গে শিকলে বেঁধে মারধর করে এবং ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে লজ্জা ও অপমানে রোমান বিষপান করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পাকস্থলী পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে রোমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট