1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

 মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে আলিপুর-মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালানো হয়। রাত ১টার দিকে আলিপুর-মহিপুর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বোট থেকে মাছ ধরার সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। পরে বোট ও আটক জেলেদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আটক জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, আর্টিসনাল ট্রলিং বোট ব্যবহার করে মাছ ধরা সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদকে মারাত্মক হুমকির মুখে ফেলে। এজন্য সরকার সময়ে সময়ে অভিযান চালিয়ে এ ধরনের অবৈধ কার্যক্রম দমন করে আসছে। স্থানীয় জেলে সমাজের সচেতন মহল কোস্ট গার্ডের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট