1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী পৌর পার্কের উদ্বোধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী শহরের আরামবাগ এলাকায় নবনির্মিত পৌর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় শান্তির প্রতীক পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে পার্কের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. জুয়েল রানা।

শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও মনোরম বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এ পৌর পার্ক। আবহাওয়া অফিস সংলগ্ন আরামবাগ এলাকায় পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌধুরী ইঞ্জিনিয়ারিং-এর পক্ষে মেহেদী হাসান শামীম চৌধুরী, যিনি পার্কের সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. বশির মৃধা, সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাসির খন্দকার, জেলা বিএনপির সদস্য ও সাবেক জিএস আলমগীর হোসেন বাচ্চু, সদস্য মো. সিদ্দিকুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের পর পার্কের ফলক উন্মোচন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান। পরে অতিথিরা শিশুদের জন্য নির্মিত বেবি কিডস জোনসহ বিভিন্ন দর্শনীয় স্থাপনা পরিদর্শন করেন। উদ্বোধনের দিনেই শত শত নারী-পুরুষ, শিশু-কিশোর পার্কে ভিড় জমায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট