1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

 কুয়াকাটা সৈকতে বর্জ্য ফেলছে হোটেল সি-ভিউ, পরিবেশ হুমকির মুখে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হোটেল সি-ভিউ–এর বিরুদ্ধে ময়লা পানি ও টয়লেটের বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে গভীর রাতে পাইপের মাধ্যমে এসব বর্জ্য সৈকতে ফেলা হচ্ছে, ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং নষ্ট হচ্ছে সৈকতের পরিবেশ।


স্থানীয়দের অভিযোগ, হোটেলটির এ কর্মকাণ্ডের কারণে কুয়াকাটা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সমুদ্রস্নানে নামা পর্যটকেরা দুর্গন্ধে বিরক্ত হচ্ছেন এবং অনেকেই বেশি সময় সৈকতে থাকতে পারছেন না।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “বছরের পর বছর ধরে আমরা এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” তাদের দাবি, পর্যটননির্ভর কুয়াকাটার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদীক বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”

প্রসঙ্গত, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক সৈকতে ভিড় জমালেও হোটেলগুলোর বর্জ্য ব্যবস্থাপনার অনিয়ম এরই মধ্যে পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট