1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলায় এলডিপির জেলা অফিসের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা মসজিদের সামনে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. বশির আহম্মেদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের এলডিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলডিপি সব সময় গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে। ভোলা জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে নতুন কার্যালয় হবে সংগঠনের কেন্দ্রবিন্দু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে ভরপুর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট