1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দুমকিতে সড়কের পাশে বাউফলের সজল কর্মকারের লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ ভোলার দুমকি উপজেলার পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজল কর্মকার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে।

ঘটনার দিন রাতে সজল কর্মকার মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাই বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় তাকে। এটি সড়ক দুর্ঘটনা নাকি স্ট্রোকজনিত মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট