1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

বাউফলে ট্রলির চাপায় জিয়া মঞ্চ নেতা নিহত, চালক আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ট্রলির চাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মদনপুরা ইউনিয়নের গাজী বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের বাসিন্দা মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, দুপুরে সজল মোটরসাইকেল নিয়ে কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে সজল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “তার মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রলিচালক শাকিবকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট