1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে ভোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, সাক্ষরতা মানে কেবল পড়া-লেখা নয়, বরং ডিজিটাল দক্ষতা অর্জনই ভবিষ্যতের চাবিকাঠি।


৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় সংস্থার হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন জিজেইউএস পরিচালক মো. মোস্তফা কামাল।

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে সাক্ষরতার সংজ্ঞা বদলে গেছে। এখন কেবল পড়তে ও লিখতে পারাই যথেষ্ট নয়; অনলাইন শিক্ষা, আইটি দক্ষতা এবং সাইবার সচেতনতা আজকের দিনে অপরিহার্য। ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের এসব দক্ষতা অর্জন করতে হবে।

বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আজীবন শিক্ষা নিশ্চিত করা জরুরি। এজন্য স্থানীয় পর্যায়ে শিক্ষার সুযোগ বাড়ানো, নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

তাঁরা সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি-সক্ষম মানবসম্পদ তৈরির ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট