1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিপ্রবির আইন অনুষদে নবীন বরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। এতে অতিথিরা শিক্ষার্থীদের ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে নবীন বরণ, ওরিয়েন্টেশন ও সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত পরিবেশে নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এর আগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে সরকারি ও বিরোধী দল অংশ নেয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় বিরোধী দল বিজয়ী হয়।

অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাংগীর কবির সরকার। অতিথিরা নবীনদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রো-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “শিক্ষার্থীরাই জাতি গঠনের প্রধান কারিগর। তোমাদের মেধা ও ন্যায়বোধ দিয়েই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।”
উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আইনের ছাত্ররা আগামী দিনে কেবল আইন বিশেষজ্ঞ নয়, বরং আইনপ্রণেতা, সমাজসংস্কারক ও ন্যায় প্রতিষ্ঠার অগ্রদূত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, মো. রেজাউল ইসলাম মাসুম, মো. রহমত সরকার, সউদ বিন আলম, উপাচার্যের একান্ত সচিব ড. মুহাম্মদ ইকবাল হোসেন, প্রভাষক আমিনা সরোয়ার, ডেপুটি রেজিস্ট্রার মো. সাইদুর রহমান জুয়েলসহ অনুষদের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট