1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

আলীপুর মৎস্য আড়তের জেলে হত্যা মামলার অন্যতম আসামি শুকুর র‍্যাবের হাতে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর আলোচিত আলীপুর মৎস্য আড়তের জেলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. শুকুর (৫২)কে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে শুকুরকে বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামে গোলাম মোস্তফা খাঁ’র বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর রাতে। মামলার এজাহারে বলা হয়, ভিকটিম মো. হেলাল আলীপুর মৎস্য আড়তে ট্রলার মালিক মন্টু ফরাজীর মালিকানাধীন “তামান্না ফিসিং বোটে” কাজ করতেন। ওই রাতে ট্রলারে দেরি করে আসায় মালিক পক্ষের লোকজন তাকে ও সহকর্মীদের বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন নিহতের মা শেফালী বেগম মহিপুর থানায় হত্যা মামলা (নম্বর–০৩, তারিখ: ০৫/০৯/২০২৫, ধারা: ৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।

র‌্যাব জানায়, শুকুর ওই মামলার অন্যতম আসামি ও দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট