1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা

লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলায় পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসাকে ঘিরে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) লংগদু প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, পশ্চিম সোনাই দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া এবং আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি শামসুদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তাদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও বিভিন্ন অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। বক্তারা এসব অভিযোগকে বানোয়াট ও মানহানিকর বলে উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবু তাহের ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। অভিযোগকারীদের দাবি, তিনি তার বড় জামাতাকে দপ্তরি পদে, মেজো জামাতাকে সহ সুপার পদে এবং ছোট মেয়েকে আয়া পদে নিয়োগ দিয়েছেন। তারা বলেন, নিয়োগ বোর্ডের সদস্য থাকা অবস্থায় নিজের আত্মীয়-স্বজনকে নিয়োগ দেওয়ার সুযোগ না থাকলেও বিভিন্ন কৌশলে এসব নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এছাড়া নিয়োগ বোর্ডে উপস্থিত দেখানো হলেও সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বাস্তবে উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মসজিদের সম্পদ ও জমিজমা ব্যবস্থাপনায় অনিয়মের কারণে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি হাতছাড়া হয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান বক্তারা।

তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে। এ বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট