1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় শেখাতে ব্যতিক্রমী এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাসে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মহড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি করে বাস্তবধর্মী দৃশ্যধারণ করা হয়। এ সময় নিরাপদ নির্গমন, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের বিভিন্ন কৌশল হাতেকলমে প্রদর্শন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব, নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রেজওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, উপাধ্যক্ষ আমান সাদিক, নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ভীষ্মদেব বিশ্বাস, পুলিশের উপ-পরিদর্শক আবু ইউসুফ এবং ভলান্টিয়ার টিম লিডার জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের মহড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও সচেতন প্রজন্ম তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট