1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মৌলভীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে  স্থানীয় ৩৮৫ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে। এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এটি গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে সহায়ক হবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া উইং-এর লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট