1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর উপজেলার শারিকখালি এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ রাসেল ফকির (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড পটুয়াখালী স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে রাসেলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত আলামত নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট