1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মসজিদের খতিব নিহত, এলাকায় বিক্ষোভ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার নিজ বাসভবনে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজ শেষে নিজের ঘরে অবস্থান করছিলেন মাওলানা আমিনুল হক নোমানী। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন, পরিবারের সদস্যরা বাইরে থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্বজনদের শোকের মাতমের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ছাত্র ও সাধারণ মানুষ রাতেই ভোলা সদর হাসপাতালের সামনে ও সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ড তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট