1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থী লামিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়া সিকদারকে ধর্ষণ ও হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেল চারটায় লালুয়া ইউনিয়নের শনিবারিয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লামিয়ার বাবা বাহার সিকদার, মা হালিমা বেগমসহ এলাকাবাসী বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, লামিয়া হত্যা মামলার আসামি জয়নাল মৃধা, তাইফুর রহমান ও সুজনসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে তার মরদেহ কলাপাড়া উপজেলার চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, আসামিদের দ্রুত গ্রেফতার না করা হলে আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট