1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দুমকিতে ফ্যানে ঝুলে গৃহবধূর আত্মহত্যা, অপমৃত্যুর মামলা দায়ের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কলহের জেরে আফসানা ইসরাত বীথি (২৩) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, আফসানা ইসরাত বীথি ওই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলামের স্ত্রী। সম্প্রতি মোবাইল ফোনে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশ নামিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রেমের সূত্রে প্রায় সাড়ে তিন বছর আগে আফসানার সঙ্গে নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট