1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে নির্মাণাধীন ভবনের ডোবায় ডুবে শিশুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে নির্মাণাধীন ভবনের মাটিকাটা ডোবায় পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু মোহাম্মদ আরহাম হাওলাদার উজিরপুর উপজেলা সদরের টেম্পুস্ট্যান্ড এলাকার সজীব হাওলাদারের ছেলে। শুক্রবার সে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় নানা সৌরভ ডাক্তারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির সবার অগোচরে খেলার সময় কাছাকাছি হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসের ডোবায় পড়ে যায় আরহাম। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্বজনরা দুপুর ১টার দিকে ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কলেজ মাঠ থেকে মাটি কেটে নির্মাণাধীন ভবনের মেঝেতে ভরাট করা হচ্ছিল। মাটি কাটার ফলে সৃষ্ট ডোবাটি বৃষ্টির পানিতে ভরে ছিল। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও উদাসীনতার কারণে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, যা শিশুটির মৃত্যুর কারণ হয়েছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, অবহেলাজনিত এ ধরনের মৃত্যুর পুনরাবৃত্তি এড়াতে নির্মাণকাজে সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট