1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

শিশুর গলায় ছুরি ধরে মা’কে গণধর্ষণ, গ্রেফতার ৩

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ভোলার মনপুরা উপজেলায় দুই বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে গণধর্ষণের অভিযোগে মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়।

মনপুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, গত সোমবার রাতে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের জাহাঙ্গীর খাল এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রুবেল, নাহিদ ও সাব্বির হোসেন ওরফে জিহাদ। মামলার চতুর্থ আসামী সজিব এখনো পলাতক।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, স্বামী ঢাকায় চাকরি করেন। রাতে তার মোবাইলে কল আসে, ফোনে লোড গেছে বলে টাকা চাওয়া হয়। তিনি ব্যালেন্স চেক করে দেখেন টাকা আসেনি। পরে রাত দুইটার পর চারজন বেড়া কেটে ঘরে ঢুকে তার ছেলের গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে।

ওসি আহসান কবির বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পলাতক আসামী সজিবের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট