1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি চিকিৎসা শিবিরে ১২০০ জনের সেবা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা শাখার আয়োজনে শনিবার এফপিএবি মিলয়াতনে একটি বৃহৎ ফ্রি মেডিকেল চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই শিবিরে প্রায় ১২০০ জন মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, মোঃ মিজানুর রহমান এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সাইফুল আজম রঞ্জু।

শিবিরে ডাঃ আরাফাত আল ফেরদৌস, ডাঃ ওমর ফারুক মসি, ডাঃ মুকিত আল হাসান, মোঃ তানভীর মাহতাব, ডাঃ নাফিয়া রহমান হিমু, ডাঃ মালিয়া নূর ইসতিবা, ডাঃ মহিবুল্লাহ রুবেল, ডাঃ নাভিদ আনজুম রিসাদ, ডাঃ খালিদ মাহমুদ ও ডাঃ মীর শহিদুল হাসান শাহীনসহ বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে গঠিত টিম চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিকেল টিমের সমন্বয়ক ডাঃ সাইফুল আজম রঞ্জু জানান, শিবিরে দুই শতাধিক শিশুসহ প্রায় ১২০০ জন নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট