1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালীতে ৩৫ লাখ টাকার মাদক উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষ টাকার বেশি মূল্যের ইয়াবা, গাঁজা, জাল নোট ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ভোরে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৭ হাজার ১৫ পিস ইয়াবা (মূল্য ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা), ৩৯৬ গ্রাম গাঁজা (মূল্য ১১ হাজার ৮০০ টাকা), নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড এবং মাদক সরবরাহে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। কোস্ট গার্ড ও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত আইনানুগ প্রক্রিয়া চলছে। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট