1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমতলীতে মাদ্রাসার দোকানে তালা, বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কে বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮ জন বরগুনার আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

বরগুনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় র‍্যাবের জালে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বরগুনা জেলার তালতলী থানার ২০০৯ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ছলেমান (৪৮) কে ঢাকার মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-৪ যৌথভাবে তাকে আটক করে।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‍্যাব-৪, সিপিএসসি, মিরপুর কার্যালয় জানায়, শাহ আলী তানিয়া জুয়েলার্সের সামনে (বাসা-২/১, ব্লক-এ, রোড-৫) অভিযান চালানো হয়। সেখান থেকে আসামি ছলেমানকে গ্রেফতার করা হয়।

বরগুনা জেলার তালতলী থানার মামলা নম্বর ৩৯/২০০৯, ধারা ১১(ক) অনুযায়ী ছলেমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি ঢাকায় আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারের পর তাকে বরগুনা জেলার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে চালান করা হবে বলে র‍্যাব জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট