1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পবিপ্রবিতে ৬৩ বছর পর পুনরায় চালু হলো কম্বাইন্ড ভেটেরিনারি ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভায় ৬৩ বছর পর প্রথমবারের মতো “BSc. Veterinary Science and Animal Husbandry (BSc. Vet Sc. & AH)” কম্বাইন্ড ডিগ্রি চালুর যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রফেসরগণ উপস্থিত ছিলেন। দীর্ঘ আন্দোলনের পর প্রথমবারের মতো দুটি পৃথক ডিসিপ্লিন (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাজবেন্ড্রি) একত্রিত করে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালুর অনুমোদন দেওয়া হয়।

১৯৬২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া এই কম্বাইন্ড ডিগ্রিটি পরে বিভক্ত হয়েছিল। দীর্ঘ ৬৩ বছর পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পবিপ্রবিতে পুনরায় চালু করা হলো। সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।

ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। কম্বাইন্ড ডিগ্রি চালু হওয়ায় তারা বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক হবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো পরিবর্তন সম্ভব।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে দেশের প্রাণিসম্পদ খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচন হিসেবে বর্ণনা করছেন। নতুন ডিগ্রি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী গ্রাজুয়েটদের প্রতিযোগিতা সক্ষমতা শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট