1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গলাচিপায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১৩টি এক হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গলাচিপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে মো. ইয়াসিন তালুকদারকে জাল নোটসহ আটক করা হয়।

পুলিশ জানায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে জব্দ করা হয় ১৩টি এক হাজার টাকার জাল নোট।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। জাল টাকা পাচার চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।”

আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট