1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভূমি অফিসে নামজারির নামে ঘুষ চাওয়ায় তুলকালাম, কানুনগোর বিরুদ্ধে অভিযোগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

জমির নামজারির বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি অফিসে রবিবার (৩১ আগস্ট) তুলকালাম কাণ্ড ঘটেছে। আবেদনকারীর সঙ্গে কানুনগোর বাকবিতণ্ডার ঘটনায় উত্তাল হয়ে ওঠে কর্মকক্ষ।

দশমিনা উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) এক মাস আগে বাউফলের কালাইয়া ইউনিয়নে জমি ক্রয় করেন। নামজারির আবেদন করার পর থেকে তিনবার ভূমি অফিসে গেলেও তার কাজ হয়নি। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কানুনগো মিজানুর রহমানের কাছে গেলে তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ আনেন তিনি।

গিয়াস উদ্দিনের অভিযোগ, কানুনগো তাকে জানান যে নামজারি করতে হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামকে টাকা দিতে হবে। তিনি টাকা না দেওয়ায় তার কাজ আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি জানান, সকাল ১০টা থেকে অপেক্ষা করেও কোনো সমাধান মেলেনি।

অভিযুক্ত কানুনগো মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি কোনো টাকা দাবি করিনি।” এ বিষয়ে ইউএনও ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি এবং তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগেও বাউফল উপজেলার ভূমি কার্যালয় ও ইউনিয়ন তহসিল অফিসে ঘুষ গ্রহণের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিডিও প্রচারিত হয়েছিল, যা দুর্নীতির বিরুদ্ধে সতর্ক করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট