1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীদের অধিকার নিয়ে পটুয়াখালীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নারীর অধিকার ও সমাজে তাদের সমান মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (৩০ আগস্ট) পটুয়াখালীতে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহরের টাউন হল মিলনায়তনে।

পটুয়াখালী জেলা নারী নেত্রী জিউন্নাহার পলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উকবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ-সভাপতি আল-আমিন সবুজ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, বরিশাল বিভাগীয় নারী নেত্রী খাদিজা আক্তার মুন্নি, পটুয়াখালী জেলা সভাপতি মো. সাইফুর রহমান সাইফ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

মুখ্য বক্তা হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম নারী সম্পাদক আয়শা ছিদ্দিকা বলেন, নারী আল্লাহর এক বিশেষ সৃষ্টি এবং ইসলাম তাদের পূর্ণ মানবাধিকার ও অতিরিক্ত সম্মান দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় বিধি-নিষেধের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ ইসলামে নেই। ভবিষ্যতের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীরা শিক্ষা, কর্মসংস্থান, সম্পত্তি অধিকার, মত প্রকাশ, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠন ও সমাবেশসহ সব মৌলিক অধিকার সমানভাবে ভোগ করবেন।

বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় শিক্ষা এবং আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী-পুরুষের সমান অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট