1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা নিয়ে কলাপাড়ায় সেমিনার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জলবায়ু নীতি বাস্তবায়ন ও তহবিল ব্যবস্থাপনায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি সেমিনারের আয়োজন করেছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শিরোনাম ছিল “জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা”। প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা জলবায়ু ঝুঁকি মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে স্বচ্ছতার অভাব, বরাদ্দকৃত অর্থের অপব্যবহার এবং উন্নয়ন প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের ঘাটতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

ওয়েভ ফাউন্ডেশনের ‘বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমান বিষয়ভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তারও উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করেন, জলবায়ু সুশাসন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক জবাবদিহিতা এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা অপরিহার্য। উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড়প্রবণ জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেট সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জরুরি ত্রাণ বিতরণে অনিয়ম রোধের আহ্বান জানান।

এছাড়া, প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় অযথা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, কিছু ক্ষেত্রে বরাদ্দকৃত প্রশাসনিক খরচ তিন থেকে চার গুণ পর্যন্ত বাড়ানো হয়, যা কমিয়ে আনা জরুরি।

সেমিনারের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সাংবাদিকদের তিনটি গ্রুপে ভাগ করে কাল্পনিক বাজেট বিশ্লেষণ করে তার অসংগতি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট