1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

জলঢাকায় নাগরিক পার্টি(NCP) সংবাদ সম্মেলন

 জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় কুঠির শিল্প ক্ষুদ্র মেলার আয়োজনের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (NCP)। আজ বৃহস্পতিবার দুপুরে এনসিপি’র জলঢাকা উপজেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়ক রেজাউল করীম রাজু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমরা সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করছি। এখানে কোনো নাচ, গান, বা জুয়া হবে না। জলঢাকার মানুষ দীর্ঘদিন ধরে সুস্থ বিনোদন থেকে বঞ্চিত, তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” তিনি আরও জানান যে, জুলাই শহীদদের স্মরণে এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি তাদের মেলা বন্ধ করার জন্য মানববন্ধন করেছে। তাদের অযৌক্তিক দাবির মুখে মেলায় দশটি স্টল না দেওয়ায় তারা এই অপপ্রচারে নেমেছে। রাজু বলেন, “আমরা সব নিয়ম মেনেই মেলা পরিচালনা করব এবং এজন্য সবার সহযোগিতা কামনা করি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা যুগ্ম সমন্বয়ক কারি মোহাইমেনুর রহমান সানা এবং আহসান হাবিব রুক্সি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এই মেলার উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং এর সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট