1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

গলাচিপায় সেনাবাহিনীর অভিযানে ৫০ হাজারের বেশি অবৈধ সিগারেট জব্দ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বুধবার (২৭ আগস্ট) রাতে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সদর ইউনিয়নের পিয়ারা বাগান গ্রামে অভিযান চালিয়ে মো. শাহাদাৎ হোসেন শিমুলের বাড়ি থেকে ৫০,৩০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মামুন (৪৪ বীর)-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত সিগারেটের মধ্যে রয়েছে—হলিউড ২০৬ প্যাকেট, পপুলার ৩৮৪ প্যাকেট, ইনজয় লাইট ৭৪৯ প্যাকেট, ডুবাই ১,৫৬০ প্যাকেট, কিং ব্ল্যাক ৭২৫ প্যাকেট এবং লাকি সেভেন ৪০৮ প্যাকেট। মোট ৪,০৩২ প্যাকেটে ৫০,৩০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

অভিযানের পর গলাচিপা থানার এসআই মো. জহিরুল ইসলাম উপস্থিত থেকে জব্দকৃত সামগ্রী ও অভিযুক্তকে থানায় হস্তান্তর করেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহাদাৎ হোসেন শিমুলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। অর্থ না দিলে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়, তবে অভিযুক্ত জরিমানা নগদে পরিশোধ করে মুক্তি পান।

গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান জানান, জব্দকৃত সিগারেটগুলো পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে চালানো নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট