1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় হত্যা মামলার রায়: এক আসামীর যাবজ্জীবন, তিনজন খালাস

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

ভোলায় আলোচিত আলাউদ্দিন হত্যা মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজন আসামীর খালাস দিয়েছে আদালত। সোমবার (২৭ আগস্ট) ভোলা জেলা চরফ্যাশন চৌকির দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মোঃ শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, মামলার চারজন আসামীর মধ্যে কেবল আবু কালামের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সাক্ষ্যপ্রমাণে উঠে আসে, পূর্বশত্রুতার জেরে ভিকটিম আলাউদ্দিনের গলায় ছুরি দিয়ে আঘাত করে আবু কালাম। তবে এটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল— এমন কোনো প্রমাণ আদালতে পাওয়া যায়নি।

আদালত বলেন, হত্যার উদ্দেশ্য স্পষ্ট না হলেও আঘাতের ধরন এমন ছিল যে, এর ফলে মৃত্যুর সম্ভাবনা ছিল নিশ্চিত। এ কারণে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড (৩০ বছর) প্রদানই যুক্তিযুক্ত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে উল্লেখ করা হয়, আসামী আবু কালামের ইতোমধ্যে ভোগকৃত হাজতবাস এই দণ্ড থেকে কর্তন যাবে। যেহেতু তিনি পলাতক, তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে মামলার অন্য তিন আসামী— জয়নাল, এসও কালাম ও রনি— এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত তাদের খালাস দিয়েছেন। তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিল করারও নির্দেশ দেন বিচারক।

রায় অনুযায়ী মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে এবং জারিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। একইসঙ্গে রায়ের অনুলিপি জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের নিকট প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট