1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি ও উন্নয়নের সমস্যা ও সমাধান বিষয়ে বরিশালে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হওয়া, এর উন্নয়নের সম্ভাবনা ও সমাধান নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় কর্মশালা–২০২৫”। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর বরিশালের পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এবং গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাফেলো সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।
গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস), বাংলাদেশ ব্যাফেলো অ্যাসোসিয়েশন এবং দ্য কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি দিন দিন কমে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ভূমি দখল এবং কৃষিজমির অনিয়ন্ত্রিত ব্যবহার মহিষ পালনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। অথচ এই অঞ্চলে দুধ, মাংস এবং অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে মহিষ খামার ও টেকসই চারণভূমি উন্নয়নের কোনো বিকল্প নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, সরকারিভাবে সুনির্দিষ্ট নীতি গ্রহণ, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি চারণভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মহিষ খাত নতুন করে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলতে পারে। কর্মশালায় গবেষক, পশুচিকিৎসক, খামারি ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট