1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী সমাবেশে আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন,
“প্রায় পঁচিশ দিন ধরে আমরা আন্দোলন করছি। এই পর্যায়ে এসে জুলাইযোদ্ধা সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে, যা আসলে আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে, সেই মামলার প্রধান আসামি আমি। অথচ আমাকে গ্রেপ্তার না করে আমার সহযোদ্ধাদের আটক করা হচ্ছে। এটি নিছক প্রতারণা। যে স্বাধীনতা আমরা চাইছিলাম, তা আমরা পাইনি।”

তিনি আরও বলেন,
“মেডিকেলের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপর, আমাদের মা-বোনদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের হামলার বিচার চেয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ আমাদের আশ্বস্ত করেছিল মামলা গ্রহণ ও সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পার হলেও সুহান মুক্তি পাননি।”

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করছে। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি, হামলার সুষ্ঠু বিচার এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট