1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

মেঘনা নদী থেকে নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ঢাকা থেকে নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম।

মুন্সিগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয় সময় শুক্রবার দুপুরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একজন বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শারীরিক গঠন ও পোশাকের সাথে রমনা থানায় নিখোঁজ প্রতিবেদনে প্রদত্ত বিভুরঞ্জন সরকারের বর্ণনা ও ছবির মিল পাওয়া যায়। এ তথ্য রমনা থানাকে জানানো হয়।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “আমরা মোটামুটি নিশ্চিত যে মরদেহটি বিভুরঞ্জন সরকারের। তবে চূড়ান্ত শনাক্তকরণের জন্য পরিবারের সদস্যদের আসা প্রয়োজন। তারা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে এসে মরদেহ চিহ্নিত করবেন। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন বিভুরঞ্জন সরকার। পরিবার জানায়, তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে তাকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় নিখোঁজের একটি জিডি দায়ের করা হয়।

বিভুরঞ্জন সরকার ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। ষাটের দশকের শেষে স্কুলছাত্র অবস্থাতেই দৈনিক আজাদের মফস্বল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় তার যাত্রা শুরু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কর্মরত ছিলেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায় দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে তার রাজনৈতিক নিবন্ধ পাঠকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। তার লেখায় ছিল তীক্ষ্ণ বিশ্লেষণ ও সামাজিক সচেতনতা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট