1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

মহিপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, সমস্যা সমাধানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের উদ্যোগে বুধবার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। এই কর্মসূচিতে পুলিশ ও স্থানীয় জনগণ সরাসরি সংলাপে বসেন, যেখানে সাধারণের নানা সমস্যার কথা শোনা হয় এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ। মহিপুর থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ হালদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া সার্কেলের পুলিশ পরিদর্শক এস এম মাহাবুব হোসেন, কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক (নি:) মো: নাজমুল আহসান। এছাড়া থানার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও বিভিন্ন মামলার বাদীগণ উপস্থিত ছিলেন।

অবসরকালে সাধারণ মানুষ পুলিশ কর্তৃপক্ষের কাছে তাদের বিভিন্ন সমস্যার বর্ণনা দেন। জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ বলেন, “যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য থানায় যোগাযোগ করতে হবে। যদি থানার কোনো কর্মকর্তা অবহেলা করেন, তবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

এই ওপেন হাউজ ডে কর্মসূচির মাধ্যমে পুলিশ-জনতা যোগাযোগ মজবুত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট