1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার চর কুকরী মুকরীতে হাঁস পালনের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে হাঁস পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় খাঁচাসহ হাঁসের বাচ্চা।

প্রশিক্ষণে নারী ও পুরুষ সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে হাঁস পালন, ছোট জায়গায় অধিক সংখ্যক হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাচ্চা উৎপাদন ও হাসঁ পালনের বহুমুখী উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে হাঁস পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার উত্তরণের উপায় নিয়েও ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপপরিচালক ও প্রকল্পের টিম লিডার ডা. খলিলুর রহমান, চর কুকরী মুকরী শাখার ইনচার্জ মো. হোসেন এবং এডাপটেশন লার্নিং সেন্টারের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ শুধু পরিবারের প্রোটিন চাহিদা পূরণেই নয়, বরং উদ্বৃত্ত হাঁস উৎপাদন বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও সচেতনতা লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে উপকূলীয় এলাকায় নিরাপদ হাঁস পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট