1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

কুয়াকাটা সৈকতে এক দিনের মধ্যে ফের আইরাবতী ডলফিনের মৃতদেহ ভেসে উঠলো

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাত্র এক দিনের ব্যবধানে আবারো একটি দু’ফুট লম্বা আইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে উঠেছে। মৃত ডলফিনটির অধিকাংশ চামড়া ঝড়ে গেলে স্থানীয় মানুষ ও পর্যটকেরা এসে তা দেখতে ভিড় জমিয়েছে।

 বুধবার বিকেল ৪টার দিকে কুয়াকাটার ট্যুরিজম পার্ক পয়েন্ট এলাকার পূর্বদিক থেকে মৃত ডলফিনটি দেখতে পাই স্থানীয়রা। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আহ্বায়ক কে এম বাচ্চু জানান, “যদিও আইরাবতী ডলফিনের মৃত্যুর হার সামান্য কমেছে, তথাপি এ ধরনের নিয়মিত মৃতদেহ পাওয়া যাচ্ছে। আমরা সরকার এবং সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে তারা ডলফিন মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গভীর তদন্ত চালান। কারণ ডলফিন শুধুমাত্র সমুদ্রের প্রাণী নয়, বরং সমুদ্রের স্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।”

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, “ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবেশের ক্ষতি রোধে বন বিভাগকে মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

‘কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি’ দীর্ঘদিন ধরে ডলফিন সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “গত আট বছর ধরে আমরা ডলফিন মৃত্যুর কারণ পরিচয় করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কাছে আবেদন জানাচ্ছি, তবে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, “তৎপরতা হিসেবে আমরা দ্রুত মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নিয়েছি যাতে দুর্গন্ধ ছড়ানো না হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট