1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার সকালে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ সূচনা করা হয়। উদ্বোধনের পর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লোকমান হাকিম।

বক্তারা তাদের বক্তব্যে দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা হারিয়ে যাওয়া দেশি মাছের প্রজাতি পুনরুদ্ধারে মৎস্য অধিদপ্তরকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

এছাড়া, পটুয়াখালীর বিভিন্ন উপজেলায়ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট