1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে মো. সাইফুল ইসলাম নামে এক স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়নের সর্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত সাইফুল ইসলাম স্থানীয় খারিজ্জমা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষক। তিনি ওই এলাকার সাবেক শিক্ষক মোবারক আলী মাস্টারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউসুফ মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এ নিয়ে গত ৩০ এপ্রিল গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।

আহতের বাবা মোবারক আলী মাস্টার অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে ইউসুফ মোল্লা, তার দুই ছেলে মাহাতাব ও রাকিবসহ কয়েকজন বাড়ির পাশের একটি পুকুরে জোরপূর্বক বালু ভরাটের প্রস্তুতি নেন। এ সময় তার ছেলে সাইফুল ইসলাম বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় এবং গুরুতর জখম করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাকিব মোবাইল ফোনে পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট