1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলার চর কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে আজ শনিবার একদিনব্যাপী “শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে স্থানীয় জেলে ও নারী সদস্যদের জন্য সহজ পদ্ধতিতে নিরাপদ শুটকি উৎপাদন, সঠিক ব্যবস্থাপনা, ছোট জায়গায় অধিক পরিমাণে শুকানোর কৌশল এবং শুটকির উপকারিতা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সামনে শুটকির বাজারজাতকরণ, সারা বছর আয় বৃদ্ধির কৌশল এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার উপায়গুলো উপস্থাপন করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে চাটাই ও প্রয়োজনীয় জালসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ও উক্ত প্রকল্পের টিম লিডার ডা. খলিলুর রহমান, চর কুকরী মুকরী শাখার শাখা ইনচার্জ মো. হোসেন এবং এডাপটেশন লার্নিং সেন্টারের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ শুধু নিজেদের খাদ্য চাহিদা পূরণেই সক্ষম হবে না, বরং উদ্বৃত্ত শুটকি উৎপাদন বাজারজাত করে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা লক্ষ্য করা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ ভবিষ্যতে নিরাপদ শুটকি উৎপাদনের চর্চা প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট